একুশের বিধানসভা ভোটে মমতার বিদায় নিশ্চিত, জানালেন নাড্ডা - The News Lion

একুশের বিধানসভা ভোটে মমতার বিদায় নিশ্চিত, জানালেন নাড্ডা




দি নিউজ লায়ন ;  একুশের বিধানসভা ভোটে  মমতার বিদায় নিশ্চিত। জানালেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি জানান,  ডায়মন্ড হারবারে তাঁর কনভয়ে হামলার যে ঘটনা ঘটেছে তাতেই প্রমাণ হয়ে গিয়েছে বাংলায় কোনও আইনের শাসন নেই। একুশের ভোটে ২০০-র বেশি আসনে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপি। রাজ্যের মানুষ আর তৃণমূল সরকার চায় না বলে জানান জেপি নাড্ডা। 


নাড্ডা  বলেন, মমতা যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তা বাংলার সংস্কৃতি নয়।   বাংলার মান নামিয়ে দিচ্ছেন মমতা।তিনি বলেন,  বাংলায় এখন ভয়ের রাজত্ব চলছে। প্রশাসনের প্রশ্রয়ে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি চলছে রাজ্যে।  একুশের ভোটে আর ফিরবেন না মমতা। তা নিশ্চিত হয়ে গিয়েছে আজ। নির্বািচত জনপ্রতিনিধিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছেন বাংলায়। 


 মমতা সরকারের অবসান আসন্ন বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। তিনি বলেন,  বাংলায় একুশের ভোটে ডবল ইঞ্জিনের সরকার গড়বে বিজেপি।  মমতার পায়ের তলার মাটি সরছে।  রাজ্যে প্রশাসনের প্রশ্রয়ে সিন্ডিকেট-কাটমানি চলছে। আলু থেকে কয়লা সর্বত্র সিন্ডিকেট চলছে। সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। মমতার পায়ের তলার মাটি সরে যাচ্ছে আঁচ করেই বিজেপির উপর হামলা বাড়ছে। রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছে। বাংলার মানুষের ভোটেই বিজেপি সরকার গড়বে বলে হুঙ্কার দিয়েছেন নাড্ডা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.